নমস্কার
এই অয়েব–সাইট সমন্দে দুই এক কথা
যুগের সাথত শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, আত্মিক, আর্থিক, হামার অধিকার আরও সামাজিকভাবে যাতে সগায় মিলিয়া একেসাথত আগে যাবার পারি, এই জন্য এই অয়েবসাইট খোলা হইসে আর হামার সমাজের নানা জিনিসপত্র, খাবার, কাপড় সহ নানা বিষয়লা যাতে সহজে খুঁজি নিবার পারি। তোমারলার চাহিদামতন জিনিসপত্র পৌছি দিবার জন্য চেষ্টা করিমো।
Verse of the day
তোমরা সগায় ভগবানের ছাওয়া, এই বাদে ভগবান উয়ার বেটার আত্মাক তোমারলার অন্তরত প্যেঠাইচে। এই আত্মা ভগবানক আব্বা, মানে বাপ বুলি ড্যেকায়। এই বাদে তোমরা আগের নাকান আর চাকর না হন, ভগবানের ছাওয়া। এলা তোমরালা ভগবানের ছাওয়া, এই বাদে ভগবান যেইলা দিবে কয়া প্রতিজ্ঞা করিচে সেইলা তোমারলাক দিবে।
গালাতীয় 4:6